Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়ায় অনুষ্ঠান বাড়িতে খেতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় বলি ২, সোমবার গভীর রাতের ঘটনা

ভয়াবহ দুর্ঘটনায় বলি ২, সোমবার গভীর রাতের ঘটনা ।ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকার বাড়সুদ্রা স্টপেজ এর কাছে ।মৃতদের নাম শর্মিষ্ঠা চক্রবর্তী শেঠ, (৩৩) বাড়ি বাসুদেবপুর, দুর্গাচক ,অপূর্ব বেতাল,(২৮) বাড়ি আরামবাগ থানা  রামনগর, থাকত…



ভয়াবহ দুর্ঘটনায় বলি ২, সোমবার গভীর রাতের ঘটনা ।ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকার বাড়সুদ্রা স্টপেজ এর কাছে ।মৃতদের নাম শর্মিষ্ঠা চক্রবর্তী শেঠ, (৩৩) বাড়ি বাসুদেবপুর, দুর্গাচক ,অপূর্ব বেতাল,(২৮) বাড়ি আরামবাগ থানা  রামনগর, থাকতেন সুতাহাটায় । চার চাকার ছোট গাড়ির সাথে বড় গাড়ির মুখোমুখি সংঘর্ষে এমন দুর্ঘটনা বলে জানা গেছে। পথ চলতি মানুষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । ভবানীপুর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতর থেকে দুটো দেহ বের করে  ।  দুটো দেহ তুলে হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠায় । কিভাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো সেই বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি । সোমবার প্রায় রাত্রি আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটে । পথ নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে নানা বিধ কর্মসূচি নেওয়া হয়েছে ।পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের মোড়ে মোড়ে সচেতনতা শিবির করা হয়েছে ।মদ্যপান করে গাড়ি চালিয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।তারপরেও চলে গেল দুটো তাজা প্রাণ । ময়না তদন্ত করা হয়েছে হলদিয়া মহাকুমা হাসপাতালে ।ময়নতন্ত্রের রিপোর্ট এলেই জানা যাবে ।

No comments