Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের পরামর্শ মুখ্যমন্ত্রীর--পৌরবাসীর মতামত জানতে চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন

শিল্পশহর হলদিয়া বি- থেকে এ- ক্যাটাগরিতে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়ে হলদিয়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের পরামর্শ মুখ্যমন্ত্রীর।পৌরবাসীর মতামত জানতে চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ।প্রতিটি বুথের জনসংখ্যা …

 


শিল্পশহর হলদিয়া বি- থেকে এ- ক্যাটাগরিতে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়ে হলদিয়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের পরামর্শ মুখ্যমন্ত্রীর।পৌরবাসীর মতামত জানতে চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ।প্রতিটি বুথের জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থান দেখে ওয়ার্ড বিন্যাস একটি পরিসংখ্যান ৮ ই আগস্ট জেলাশাসকের কাছে জমা করা হয়েছে ।এই নতুন পরিসংখ্যান নিয়ে পৌরবাসীর কোন অভিযোগ থাকলে পৌর প্রশাসন অফিসে জমা করতে পারে ।আগামী ১৯ আগস্ট পর্যন্ত অপেক্ষা করবে জেলা প্রশাসন ।

হলদিয়া শিল্প শহরের ধীরে ধীরে নাগরিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।নতুন নতুন বিল্ডিং ,নতুন নতুন কলোনি ,জনসমাগম বেড়েই চলেছে ।সরকারি খাতায় তার সঠিক হিসেব নেই । জনগণনা না হওয়ায় কেন্দ্র ও রাজ্যের বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছেন হলদিয়ার পুর নাগরিকরা। পুরভোটের আগে হলদিয়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়ায় প্রশাসনিক বৈঠকে জেলা ও মহকুমা প্রশাসনকে জনগননার পরামর্শ দিয়েছিলেন। প্রশাসনের মতে, ওয়ার্ড সংখ্যা বাড়লে হলদিয়া ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরি পুরসভায় উন্নীত হবে। তাতে সরকারিভাবে রাজ্য ও কেন্দ্রের বরাদ্দ বাড়বে।পুরসভার উন্নয়ন সংক্রান্ত আলোচনার সময় মুখ্যমন্ত্রী ওয়ার্ড বাড়ানোর কথা বলেন।

 হলদিয়া পুরএলাকার বর্তমান জনসংখ্যা প্রায় ২ লক্ষ ৬৫ হাজার। ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট অনুযায়ী, কোনও পুরসভায় ২ লক্ষ ১৫ হাজারের বেশি জনসংখ্যা হলে সেটি ‘এ’ ক্যাটাগরি পুরসভা হিসেবে চিহ্নিত হয়। বর্তমানে হলদিয়া ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে।এই বিষয়ে সম্প্রতি প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক তথা পুর প্রশাসক সুরভী সিংলা, হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক এবং প্রাক্তন পুর পারিষদ সত্যব্রত দাস।

প্রশাসন সূত্রে খবর, ওয়ার্ড সংখ্যা বাড়াতে হলে নতুন করে জনগণনা প্রয়োজন হয়। ১৯৯৭ সালের ১৬ টি ওয়ার্ড ,থেকে ধীরে ধীরে ১৮টি ,২২ টি ২৬ টি ওয়ার্ড করা হয় ।বর্তমান ওয়ার্ড বিন্যাস ২০১১ সালের জনগণনার ভিত্তিতে পৌরসভার ২৯ টি ওয়ার্ড রয়েছে । নতুন জনগণনা হয়নি। সে জন্য রাজ্য সরকার বিশেষ বিজ্ঞপ্তি জারি করে স্থানীয় প্রশাসনকে জনগণনার নির্দেশ দিতে পারে। জনসংখ্যার উপর নির্ভর করে সেই ভিত্তিতেই নতুন ওয়ার্ড বিন্যাস হবে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওয়ার্ড সংখ্যা ২৯টি। কিন্তু এবারে বিন্যাসের পর সংখ্যা ৩০ টি হতে চলেছে। ২০১৭ সালে শেষ পুরভোটের আগে ওই ওয়ার্ড বিন্যাস হয়েছিল। তার আগে ২০১২ সালে ওয়ার্ড ছিল ২৬টি। এবার নভেম্বরে সম্ভাব্য পুরভোটের আগে ফের ওয়ার্ড বাড়তে চলেছে।শুধুমাত্র অপেক্ষা জনগণনা ।হলদিয়া পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডকে ভেঙে ফেলা হয়েছে ।আবার ৭ নম্বর ওয়ার্ডকে ১ নম্বর ওয়ার্ডে, ৬ নম্বর ওয়ার্ডকে ২ নম্বর ওয়ার্ডে ,৮ নম্বর ওয়ার্ড কে ৩ নম্বর ওয়ার্ডে ,৫ নম্বর ওয়ার্ডকে ৪ নম্বর ওয়ার্ডে ,৩ নম্বর ওয়ার্ডকে ৫ নম্বর ওয়ার্ডে পরিণত করা হচ্ছে ।বাকি ওয়ার্ডগুলোতে কোন পরিবর্তন করা হচ্ছে না ।এই বিষয়ে হলদিয়া পৌর প্রশাসক যথা হলদিয়া মহকুমা শাসক সুরভী সিংলা বলেন, উরবাসীর কোন অভিযোগ থাকলে তার জানাতে পারেন ।হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি বলেন ,বিভিন্ন ওয়ার্ডের পরিষেবা যাতে সুন্দরভাবে হওয়ায় তাই জন্য সরকার সুন্দর প্রচেষ্টা নিয়েছে। সিপিএমের জেলা সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন ,বিন্যাস ভালো করে দেখে নিয়ে মন্তব্য করব ।


No comments