Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়া দুর্গাচক থেকে ঝাড়খণ্ডের দেওঘর — ঝাড়খণ্ডের দেওঘর জেলা থেকে পলাতক চালক ও গাড়ির মালিককে গ্রেফতার

আন্তঃরাজ্য তদন্তে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উল্লেখযোগ্য সাফল্য।  একটি ট্রাকে কারখানার প্রায় ৩৩ লক্ষ মূল্যের জি.সি. শিট বিহারের উদ্দেশ্যে রওনা হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। প্রথমদিকে ঘটনাটি সাধারণ পরিবহন-সংক্রান্ত বিরোধ বলে মনে …

 


আন্তঃরাজ্য তদন্তে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উল্লেখযোগ্য সাফল্য।  একটি ট্রাকে কারখানার প্রায় ৩৩ লক্ষ মূল্যের জি.সি. শিট বিহারের উদ্দেশ্যে রওনা হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। প্রথমদিকে ঘটনাটি সাধারণ পরিবহন-সংক্রান্ত বিরোধ বলে মনে হলেও, দুর্গাচক থানার তদন্তে সামনে আসে একটি সুপরিকল্পিত আন্তঃরাজ্য অপরাধচক্রের চাঞ্চল্যকর তথ্য।

তদন্তকারী আধিকারিকের নেতৃত্বে প্রযুক্তিগত বিশ্লেষণ, সিসিটিভি ফুটেজ, টোল প্লাজা সংক্রান্ত তথ্য যাচাই এবং একাধিক আন্তঃরাজ্য অভিযানের মাধ্যমে ঝাড়খণ্ডের দেওঘর জেলা থেকে পলাতক চালক ও গাড়ির মালিককে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

তদন্ত চলাকালীন *ভুয়া নম্বর প্লেট ও পরিবর্তিত পরিচয়চিহ্নযুক্ত একটি ট্রাকও উদ্ধার করা হয়, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উঠে এসেছে।

এই সাফল্য দুর্গাচক থানার তদন্তকারী দলের দক্ষতা, পেশাদারিত্ব, প্রযুক্তিনির্ভর তদন্ত এবং নিরলস প্রচেষ্টার* এক উজ্জ্বল উদাহরণ। জেলা পুলিশের বার্তা,  অপরাধ যতই জটিল হোক বা রাজ্যের সীমানা পেরিয়ে যাক না কেন, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

No comments