Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ৭২তম জন্মদিন উপলক্ষে উৎসব

তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ৭২তম জন্মদিন উপলক্ষে উৎসবের আবহে মুখরিত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের কুদি এলাকা। সোমবার ‘মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী ওয়েলফেয়ার সোসাইটি’-র উদ্যো…

 


তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ৭২তম জন্মদিন উপলক্ষে উৎসবের আবহে মুখরিত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের কুদি এলাকা। সোমবার ‘মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী ওয়েলফেয়ার সোসাইটি’-র উদ্যোগে এই উপলক্ষ্যে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ও মানবিক কর্মসূচির।

অনুষ্ঠানের সূচনা হয় আধ্যাত্মিক পরিবেশে। এগরা ১ ব্লক তৃণমূল সহ-সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য শান্তনু নায়কের নেতৃত্বে তৃণমূল কর্মী-সমর্থকেরা স্থানীয় মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ পুজো দেন। এরপর দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিশাল কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান অনুগামীরা। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি -সহ নেতৃত্বরা মমতা ব্যানার্জীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাধারণ মানুষের জন্য তাঁর নিরলস লড়াই এবং বাংলার উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরেন।

শুধু উৎসব নয়, সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত রেখে দিনটিকে স্মরণীয় করে তুলতে এলাকার কয়েকশো দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

No comments