দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের গোবিন্দপুর বুথে তৃণমূলের ২৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন উত্তর কাঁথি ও এগরা বিধানসভার কো-অর্ডিনেটর হিসেবে তরুণ জানা। অভিযোগ, সেখানে বক্তব্য শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনী দেওয়…
দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের গোবিন্দপুর বুথে তৃণমূলের ২৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন উত্তর কাঁথি ও এগরা বিধানসভার কো-অর্ডিনেটর হিসেবে তরুণ জানা। অভিযোগ, সেখানে বক্তব্য শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনী দেওয়ার মাঝেই আচমকা বলে ওঠেন— ‘জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ!’নেতার মুখে স্তুতি শুনে ক্ষোভে ফুঁসছেন কাঁথির পুরনো তৃণমূল কর্মীদের একাংশ।বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই ড্যামেজ কন্ট্রোলে নামেন তরুণ জানা। তাঁর দাবি, "উনি (শুভেন্দু) দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে ছিলেন। পরে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছেন। একসময় একসঙ্গে লড়াই করার কথা মাথায় আসায় ভুলবশত মুখ দিয়ে নাম বেরিয়ে গিয়েছে।" ভুল সংশোধন করে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রশংসাও করেন।

No comments