Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

প্রতিবন্ধকতা ও বাধার পাহাড় পেরিয়ে অদম্য ইচ্ছা শক্তির দ্বারা আজ ওরা মাধ্যমিকে সকলে উত্তীর্ণ

জীবনের অনেক প্রতিবন্ধকতা ও বাধার পাহাড় পেরিয়ে অদম্য ইচ্ছা শক্তির দ্বারা আজ ওরা মাধ্যমিকে সকলে উত্তীর্ণ। ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের ৮ জন ও আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের ২জন আবাসিক এবছ…

 


জীবনের অনেক প্রতিবন্ধকতা ও বাধার পাহাড় পেরিয়ে অদম্য ইচ্ছা শক্তির দ্বারা আজ ওরা মাধ্যমিকে সকলে উত্তীর্ণ। ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের ৮ জন ও আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের ২জন আবাসিক এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তারা প্রত্যেকেই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সৌরিত জানা, সন্তোষ সাউ, প্রিয়াঙ্কা খাটুয়া, সুদীপ মিশ্র, সুজাতা বারুই, প্রকাশ, সোনালী সার, সুজাতা মাইতি এরাই এ বছর মাধ্যমিকে খুবই ভালোভাবে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।আশ্রমের সকলে খুবই আনন্দিত। এদের কারুর বাবা আছে মা নেই, কারো মা আছে, বাবা নেই, বা কারোর বাবা-মা কেউই নেই। জীবনের প্রচুর বাধা বিপত্তি পেরিয়ে জীবনের প্রথম পরীক্ষায় এরা সকলেই উত্তীর্ণ। আশ্রমের কর্ণধার তথা সম্পাদক জানান আগামী দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশ্রমই সব রকম ব্যবস্থা গ্রহণ করবে তা জানান। সকলে যাতে আগামী দিনে নিজ পায়ে দাঁড়াতে পারে তার সুব্যবস্থা আশ্রমই করবে এই প্রতিশ্রুতি দেন।

No comments