Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর আবার শীর্ষে , রাজ্যের মেধা তালিকায় পূর্ব মেদিনীপুর থেকে রয়েছে ৭ জন

২০২৪ সালে পাশের হারের দিক থেকে দ্বিতীয় স্থানে চলে গিয়েছিল পূর্ব মেদিনীপুর। এ বছরে শুধু শীর্ষে যাওয়াই নয়, রাজ্যের মেধা তালিকায় পূর্ব মেদিনীপুর থেকে রয়েছে ৭ জন। চলতি বছরের মাধ্যমিকে পরীক্ষায় এই জেলা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মো…

 


২০২৪ সালে পাশের হারের দিক থেকে দ্বিতীয় স্থানে চলে গিয়েছিল পূর্ব মেদিনীপুর। এ বছরে শুধু শীর্ষে যাওয়াই নয়, রাজ্যের মেধা তালিকায় পূর্ব মেদিনীপুর থেকে রয়েছে ৭ জন। চলতি বছরের মাধ্যমিকে পরীক্ষায় এই জেলা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মোট ৫৯,১০০ জন পরীক্ষার্থী। এই জেলায় ছেলেদের পাশের হার ৯৭.৫৬ এবং মেয়েদের পাশের হার ৯৬.০৫ শতাংশ।মেধা তালিকায় আছে সুপ্রতীক মান্না (কাঁথি মডেল ইনস্টিটিউট) প্রাপ্ত নম্বর ৬৯২। নবম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুরের বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের ছাত্র দ্যুতিময় মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের কাঁথি মডেল ইনস্টিটিউশনের ছাত্র ঐশিক জানা। দু'জনেরই প্রাপ্ত নম্বর ৬৮৭।৬৮৬ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক হ্যামিলটন হাই স্কুলের ছাত্র সমন্বয় দাস, পূর্ব মেদিনীপুরের ধানআসরি কেসি হাইস্কুলের ছাত্র বিশ্রুত সামন্ত, পূর্ব মেদিনীপুরের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের ছাত্র সায়ন বেজ এবং পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ হাই স্কুলের ছাত্র সোহম সাঁতরা।

No comments