ওয়াকো ইন্ডিয়া কিকবক্সিং ফেডারেশন এর উদ্যোগে,গত সপ্তাহে শিলিগুড়িতে সম্পন্ন হলো সারা রাজ্য ব্যাপী কিকবক্সিং প্রতিযোগিতা।যেখানে ২১ টি জেলা অংশগ্রহণ করেছিল। পূর্ব মেদিনীপুর এর হলদিয়া কিকবক্সিং একাডেমি থেকে ৮জন ফাইটার গোল্ড পেয়ে প্রথ…
ওয়াকো ইন্ডিয়া কিকবক্সিং ফেডারেশন এর উদ্যোগে,গত সপ্তাহে শিলিগুড়িতে সম্পন্ন হলো সারা রাজ্য ব্যাপী কিকবক্সিং প্রতিযোগিতা।যেখানে ২১ টি জেলা অংশগ্রহণ করেছিল। পূর্ব মেদিনীপুর এর হলদিয়া কিকবক্সিং একাডেমি থেকে ৮জন ফাইটার গোল্ড পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।
২১ টি জেলার মধ্যে পূর্ব মেদিনীপুর দ্বিতীয় স্থান এর খেতাব অর্জন করেছে।এই একাডেমী প্রশিক্ষণ দিয়েছেন কোচ রোমিও মন্ডল। যিনি বলেছেন আগামী দিনে হলদিয়া থেকে একটি বড়ো টীম জাতীয় স্তরে ফাইট করতে যাচ্ছে।। এবং আমরা খুব আশাবাদী যে আমাদের ফলাফল সারা দেশ এর মধ্যে খুব খুব ভালো হবে ।যার প্রস্তুতি শুরু হয়েছে এখন থেকে।
ফাইট ম্যাচ থেকে যারা প্রথম হয়েছে, তারা হলো,
তানিষ্কা - গোল্ড দুটি ম্যাচ এ।
রুম্পা মান্না - গোল্ড দুটি ম্যাচ
অনুনায় সিং - গোল্ড একটি
সাগ্নিক ঘোষাল - গোল্ড একটি
সাগ্নিক ঘোষ -গোল্ড দুটো
ইন্দ্রনীল মিধ্যা-গোল্ড একটি
জ্যোতির্ময় বালিদা-গোল্ড একটি
অনির্বান বসু- গোল্ড একটি।

No comments