হলদিয়ায় মোমবাতি মিছিল করলো টাউনশিপ মোহনা সুপার মার্কেটের ব্যবসায়ীবৃন্দ । বিবেকের তাড়নায়, মানবিকতার দৃষ্টি ভঙ্গিতে, রাষ্টবাদী মনোভাব নিয়ে দেশের শান্তি রক্ষার্থে - পহেলগাও এর নৃশংস অমানবিক হত্যা লীলার বিরুদ্ধে ও ঘটনায় স্বজন …
হলদিয়ায় মোমবাতি মিছিল করলো টাউনশিপ মোহনা সুপার মার্কেটের ব্যবসায়ীবৃন্দ । বিবেকের তাড়নায়, মানবিকতার দৃষ্টি ভঙ্গিতে, রাষ্টবাদী মনোভাব নিয়ে দেশের শান্তি রক্ষার্থে - পহেলগাও এর নৃশংস অমানবিক হত্যা লীলার বিরুদ্ধে ও ঘটনায় স্বজন হারানো পরিবারের কাছে সহমর্মিতা জানানোর উদ্দ্যেশ্য শুক্রবার রাত্রি ৯ টায় *মোহনা সুপার মার্কেটের* (হলদিয়া,টাউনশিপ) ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতিবাদ কর্ম সূচি নেওয়া হয়। মোহনা সুপার মার্কেটের প্রায় ৮০ জন ব্যবসায়ী ও কর্মচারী মিছিলে
অংশ গ্রহন করেন। মোমবাতি ও মোবাইলের লাইট জ্বালিয়ে *মৌন মিছিলকে* সুন্দর সুশৃঙ্খল ভাবে সফল করে সদস্যরা । মোহনা সুপার মার্কেটের সম্পাদক অনুপ ভাস্কর বলেন ,মৌন মিছিলে অংশ গ্রহণকারীদের প্রত্যেক কে অসংখ্য ধন্যবাদ ,অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
প্রত্যেক ভারতের নাগরিক সুস্থ ও শান্তিতে থাকুক, আমাদের মধ্যে ভাতৃত্বের বন্ধন আর সুদৃঢ় হোক এই কামনা করছি।

No comments