Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মুখ্যমন্ত্রীর হাত ধরেই ,হলদিয়ায় উদ্বোধনের অপেক্ষায় মহাকুমাশাসকের নতুন ভবন!

হলদিয়ায় দুর্গাচকে ভাঙাচোরা ভবনেই চলছে মহকুমাশাসকের দফতর। বহু দিন থেকেই শোনা যাচ্ছে হলদিয়া মহকুমাশাসকের অফিস স্থানান্তরিত হয়ে চলে যাবে সিটি সেন্টারে। কিন্তু এর কাজ শেষ পর্যায়ে ,উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে প্রশাসনিক কর্মক…



 হলদিয়ায় দুর্গাচকে ভাঙাচোরা ভবনেই চলছে মহকুমাশাসকের দফতর। বহু দিন থেকেই শোনা যাচ্ছে হলদিয়া মহকুমাশাসকের অফিস স্থানান্তরিত হয়ে চলে যাবে সিটি সেন্টারে। কিন্তু এর কাজ শেষ পর্যায়ে ,উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে প্রশাসনিক কর্মকর্তারা । দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর হাত ধরেই হলদিয়া মহাকুমা অফিস উদ্বোধন হতে পারে বলে জানা যায় । বেশ কিছু প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি হলদিয়া মহাকুমা অফিসের উদ্বোধন হতে পারে । এই হলদিয়া মহকুমা শাসকের অফিস তৈরি করা নিয়ে নানা টালবাহানা তৈরি হয়েছিল। পরিস্থিতি এমনই যে, অভিযোগ ছিল টেন্ডার হয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ বরাদ্দ না হওয়ায় হলদিয়া মহকুমাশাসকের নতুন প্রশাসনিক ভবন তৈরির কাজ শুরু করা যায়নি । এক সময় অবস্থা বুঝে হাত গুটিয়ে নিয়েছিল ঠিকাদার সংস্থা। সব মিলিয়ে হলদিয়া মহাকুমার শাসকের অফিস বিশ বাঁও জলে প্রকল্প অবস্থা হয়েছিল !  

 তিন বছর কেটে যাওয়ার পর ঠিকাদার সংস্থা জানায়— ইমারতি দ্রব্য, সিমেন্ট, রডের দাম বেড়েছে অনেকটাই। তাই আগের রেটে আর কাজ করা অসম্ভব।প্রসঙ্গত,২০১৮ সালে নতুন ভবন নির্মাণের টেন্ডারে একটি ঠিকাদার সংস্থাকে নির্বাচিত করা হয়েছিল । মোট ১৬ কোটি টাকা ব্যয়ে ভবন- সহ অন্য পরিকাঠামোর মূল্য ধরা হয়েছিল । সে সময় কিন্তু ঠিকাদার সংস্থাকে ওয়ার্ক-অর্ডার দেওয়া হয়নি। ২০২৪ সালে নতুন ভাবে ওয়ার্ক অর্ডার পেয়ে কাজের গতি আসে ।দ্রুত কাজ প্রায় সম্পন্ন হয় ।মোটামুটি ভাবে হলদিয়া মহকুমা নতুন অফিস একদম প্রস্তুত ।


No comments