হলদিয়া গভমেন্ট কলেজে পূর্ব মেদিনীপুর ডিসটিক্ট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আইনি সাক্ষরতা ও সহায়তা শিবির অনুষ্ঠান হয়ে গেল সোমবার। পরিবেশ রক্ষার বিষয়ে কলেজের পড়ুয়াদের আইনি সহায়তা। সমাজে পিছিয়ে পড়া মানুষরা যারা আদালতে…
হলদিয়া গভমেন্ট কলেজে পূর্ব মেদিনীপুর ডিসটিক্ট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আইনি সাক্ষরতা ও সহায়তা শিবির অনুষ্ঠান হয়ে গেল সোমবার। পরিবেশ রক্ষার বিষয়ে কলেজের পড়ুয়াদের আইনি সহায়তা। সমাজে পিছিয়ে পড়া মানুষরা যারা আদালতের দোরগোড়ায় পৌঁছতে পারেনা, পারিপার্শ্বিক খরচ পেরে উঠতে পারে না, তাদের বিশেষত আইনি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হলো। কলেজের ছাত্র-ছাত্রীদের মাধ্যম করে আইনি প্রশিক্ষণ শিবির হলদিয়ায় দেওয়া হল। এই ছাত্র-ছাত্রীরাও যাতে সমাজের বিভিন্ন স্তরে গিয়ে মানুষকে প্রশিক্ষিত করে সেই লক্ষ্যে আইনি সহায়তার আয়োজন। সম্প্রতি 5 ই জুন বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হলো। প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ, পরিবেশকে রক্ষা করার কি কি আইন রয়েছে, বিশেষত সেই বিষয় আলোচিত হয়। অনুষ্ঠানে হলদিয়া গভমেন্ট কলেজে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা দপ্তরের সচিব সমরেশ বেরা, জেলা বনদপ্তরের অধিকর্তা ডঃ অনুপম খান, ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইম লাইনের পূর্বাঞ্চলীয় ডিরেক্টর মিস্টার অগ্নিমিত্র , কলেজের প্রিন্সিপাল পীযূষ কান্তি ত্রিপাঠি প্রমূখ।

No comments