প্রথমে মহিষাদল ব্লকের গড় কমলপুর গ্রাম পঞ্চায়েতের দুয়ারে ক্যাম্পে যান। তারপর অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় দিনের দুয়ারে ক্যাম্পে উপস্থিত হন। এবং সবশেষে হলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের দুয়ারে ক্যাম্পে গিয়ে …
প্রথমে মহিষাদল ব্লকের গড় কমলপুর গ্রাম পঞ্চায়েতের দুয়ারে ক্যাম্পে যান। তারপর অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় দিনের দুয়ারে ক্যাম্পে উপস্থিত হন। এবং সবশেষে হলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের দুয়ারে ক্যাম্পে গিয়ে উপস্থিত হন। দুয়ারে ক্যাম্পে শ্রমদপ্তর থেকে যে সমস্ত সুবিধা প্রদান করা হচ্ছে । সে গুলোকে খতিয়ে দেখেন এবং উপভোক্তা সঙ্গে কথাবার্তা বলে তাদের সুবিধা- অসুবিধার কথা জেনে নেন। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার কাজকর্মের ও পরিদর্শন করেন । বিভিন্ন ধরনের উপভোক্তাদের সামাজিক সুরক্ষা যোজনার পাশবুক আপডেট হওয়ার পর মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রদান করেন। এদিন অ্যাডিশনাল সেক্রেটারির সঙ্গে উপস্থিত ছিলেন, মহিষাদল ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল, জয়েন্ট লেবার কমিশনার( হলদিয়া ) শ্যামল কুমার রায়চৌধুরী, ডেপুটি লেবার কমিশনার বিপ্লব মজুমদার, অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিমালা প্রামাণিক ও গড়কমলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার জানা প্রমূখ।

No comments