Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মেডিকেল বর্জ্য পদার্থ পরিবহন ফি অত্যধিক বাড়ায় হলদিয়ায় সরকারি দূষণ দপ্তরে ডেপুটেশন পূর্ব মেদিনীপুর জেলার ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের।

মেডিকেলে  স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা ল্যাবরেটরির  বর্জ্য নষ্ট করার জন্য রাজ্য দূষণ দপ্তর প্রতি জেলার একটি বর্জ্য সংগ্রাহক সংস্থাকে বরাত দিয়ে রাখে। সরকারি বেসরকারি নার্সিং হোম হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স পে…

 


মেডিকেলে  স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা ল্যাবরেটরির  বর্জ্য নষ্ট করার জন্য রাজ্য দূষণ দপ্তর প্রতি জেলার একটি বর্জ্য সংগ্রাহক সংস্থাকে বরাত দিয়ে রাখে। সরকারি বেসরকারি নার্সিং হোম হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স পেতে হলে বর্জ্য সংগ্রাহক সংস্থার সাথে একটি চুক্তি করার নির্দেশ রয়েছে। ডায়াগনস্টিক সেন্টারগুলোর অভিযোগ, বর্জ্য সংগ্রাহক সংস্থা রেমকি সেই সুযোগকে কাজে লাগিয়ে তাদের বাৎসরিক রেট দ্বিগুণ বেশি ধার্য  করেছে। 

পূর্ব মেদিনীপুর জেলায় এক দশক ধরে বর্জ্য সংগ্রাহক সংস্থা  রেমকি বলে একটি সংস্থা রয়েছে। 

অভিযোগ, বর্জ্য সংগ্রাহক সংস্থা ডায়াগনস্টিক সেন্টারগুলোর বাস্তবিক ধার্য টাকা এক লাফে দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে। যেখানে ছোট ল্যাবরটরি গুলো বছরে 12000 টাকা পরিশোধ করত, সেখানে তাদের 25 হাজারের বেশি টাকা  পরিশোধ করতে হবে বলে জানিয়েছে। তুলনামূলকভাবে বড় সেন্টার গুলি যেখানে বছরে 34 হাজার টাকা ফি জমা করত, সেখানে এবছর 70,000 টাকা জমা করতে হবে। বর্জ্য সংগ্রাহক সংস্থা রেমকি বাৎসরিক দাম, অতীতের দামের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে। হঠাৎ করে এত ফি বৃদ্ধি পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টার গুলি বিপাকে পড়েছে। 

পূর্ব মেদিনীপুর ডায়াগনস্টিক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রশান্ত কুমার ভৌমিক বলেন, বর্জ্য সংগ্রাহক সংস্থার ফ্রি একধাক্কায় এত বাড়লে,  পরীক্ষা করতে আসা রোগীদের ওপর আর্থিক বোঝা বাড়বে।  বর্জ্য সংগ্রাহক সংস্থা রেমকি কোম্পানি  মনোপলি ব্যবসা শুরু করেছে। তাই যাতে অবিলম্বে এই মূল্যবৃদ্ধি বন্ধ করা যায়, তার জন্য হলদিয়ায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রক অফিসে বৃহস্পতিবার দুপুরে ডেপুটেশন জমা দেওয়া হল।

No comments