Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়ায় খুঁটি পুজোর মধ্য দিয়ে অভিষেকের সমাবেশের মঞ্চ গড়ার কাজের সূচনা করলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র

শ্রমিক অসন্তোষ দূর করতে এবং বাংলায় শিল্পের বিকাশ ঘটাতে তৎপর রাজ্য সরকার। শিল্পের বিকাশ ঘটানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহন করে চলেছে তৃণমূল সরকার। আগামী ২৮ মে শিল্পশহর হলদিয়ার রানিচকে সতীশ সমন্ত ট্রেড সেন্টারে এক ঐতিহাসিক শ্রমিক …

 


শ্রমিক অসন্তোষ দূর করতে এবং বাংলায় শিল্পের বিকাশ ঘটাতে তৎপর রাজ্য সরকার। শিল্পের বিকাশ ঘটানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহন করে চলেছে তৃণমূল সরকার। আগামী ২৮ মে শিল্পশহর হলদিয়ার রানিচকে সতীশ সমন্ত ট্রেড সেন্টারে এক ঐতিহাসিক শ্রমিক সমাবেশের ডাক দেওয়া হয়ছে। সেই সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।এছাড়াও রাজ্যের মন্ত্রী,বিধায়ক ও শ্রমিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত থাকবেন।

বুধবার  খুঁটি পুজোর মধ্যদিয়ে সমাবেশের মঞ্চ নির্মাণের কাজ শুরু করেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন  বিধায়ক সুকুমার দে, তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি তুষার কান্তি মন্ডল,তমলুক সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি শিবনাথ সরকার,হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু সেখর মন্ডল, পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র সহ অন্যান্যরা। 

No comments