Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

এগরা -১ ব্লক তৃণমূল শ্রমিক সংঘটনের ( আইএনটিটিইউসি) তৃণমূলের শ্রমিক সংঘটনের উদ্যোগে আয়োজিত হয় বর্ধিত সভা

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা -১ ব্লক তৃণমূল শ্রমিক সংঘটনের ( আইএনটিটিইউসি) উদ্যোগে ষড়রঙ হাইস্কুলের সভাগৃহে বর্ধিত সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তরুণ কুমার মাইতি, পটা…



 মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা -১ ব্লক তৃণমূল শ্রমিক সংঘটনের ( আইএনটিটিইউসি) উদ্যোগে ষড়রঙ হাইস্কুলের সভাগৃহে বর্ধিত সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তরুণ কুমার মাইতি, পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক, জেলা আইএনটিটিইউসির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, এগরা-১ ব্লক তৃণমূলের সভাপতি বিজন বিহারি সাউ, ব্লক আইএনটিটিইউসির সভাপতি বীরেন মাইতি প্রমুখ। তৃণমূল সূত্রের খবর, এ দিনের সভায় এগরা-১ ব্লকের তৃণমূল শ্রমিক সংঘটনের তরফে ৩০ জনের নতুন কমিটি গঠন করা হয়। পাশাপাশি নেতৃত্বের তরফে জানানো হয়েছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

No comments