বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পরই, এলাকার মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে শুরু করেন টক টু এম.এল.এ কর্মসূচি। যদিও এই কর্মসূচি ঘিরে শুরু হয় নানান জল্পনা, তৎকালীন বিরোধীরা বলেন সবই ভাওতামি। কিন্তু কার্যত এবার তৃতীয় বারের ট…
বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পরই, এলাকার মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে শুরু করেন টক টু এম.এল.এ কর্মসূচি। যদিও এই কর্মসূচি ঘিরে শুরু হয় নানান জল্পনা, তৎকালীন বিরোধীরা বলেন সবই ভাওতামি। কিন্তু কার্যত এবার তৃতীয় বারের টক টু এম.এল.এ কর্মসূচি শুরু করে, বিরোধীদের যোগ্য জবাব দেন এগরা বিধানসভার বিধায়ক তরুন মাইতি। এ দিনের এই কর্মসূচিতে এগরা ১ ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত ও এগরা 2 ব্লকের ৭ টি গ্রাম পঞ্চায়েত সহ ১৪ টি ওয়ার্ডের মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন বিধায়ক। এদিন তিনি এলাকার মানুষের নানান সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এলাকার পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, এগরা পুরসভার পুরপ্রধান ও পুর-সদস্য দের সঙ্গে। এদিন বিধায়ক জানান- আমরা ঐক্যবদ্ধ ভাবে মানুষের নানান সমস্যা সমাধানের চেষ্টা করছি। যে সমস্ত সাধারণ মানুষ সরাসরি আমাদের কাছে পৌঁছাতে পারছে না, তাদের অভিযোগ শোনার জন্যই আমাদের এই কর্মসূচি।

No comments