তৃণমূল নেত্রী রিনা দাসের বিরুদ্ধে বড়সড় অভিযোগ উঠেছিল, ভুল জাতীয় সংগীত গাওয়ায় কাঁথি পুরসভার কাউন্সিলর । এবার কাঁথি তৃণমূল কংগ্রেসের সভা মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর জাতীয় সংগীত ভুল গাওয়া নিয়ে পাল্টা সভা করলেন বিরোধী দলনেতা শুভেন…
তৃণমূল নেত্রী রিনা দাসের বিরুদ্ধে বড়সড় অভিযোগ উঠেছিল, ভুল জাতীয় সংগীত গাওয়ায় কাঁথি পুরসভার কাউন্সিলর । এবার কাঁথি তৃণমূল কংগ্রেসের সভা মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর জাতীয় সংগীত ভুল গাওয়া নিয়ে পাল্টা সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকার রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে৷রবিবার কাঁথি শহরে বন্দেমাতরম ক্লাবের সামনে একটি মাঠে এই অরাজনৈতিক সভা করলেন শুভেন্দু। এই সভায় ছিল না কোনও বিজেপির দলীয় পতাকা। তিনি আরও বলেন, “গত ৫ বছর কলেজের নির্বাচন করতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। তথাকথিত তৃণমূলের অশিক্ষিত টুকলি বাজি নেতারা বলেছেন দেখেছেন আপনারা? এরা বুদ্ধিজীবী নয় এরা ভাতাজীবী।”এফআইআর দায়ের করেছিলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে সাউণ্ড সিস্টেমে আওয়াজ যথেষ্ট কম রাখা হয়। ওই সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।
এদিন উপস্থিত ছিলেন বেশ কিছু বুদ্ধিজীবী মানুষ। তাদের সঙ্গে জাতীয় সংগীতে গলা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা, খেজুরির বিধায়ক শান্তনু প্রামানিক সহ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত, সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বরা। এরপর এলাকাবাসীর ভালো-মন্দ খবর নেন শুভেন্দু।
শুভেন্দু বলে, “পশ্চিমবাংলা বাসিন্দা বাংলার মেয়ে, ৫০০ টাকার লোভে ক্ষমতায় এনেছে তারাই বুঝুক? শিক্ষাব্যবস্থা রাজ্যে গুণ্ডা ও বর্বরদের হাতে চলে গিয়েছে। এটা হল তৃণমূল ছাত্র পরিষদের মডেল।

No comments