Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

শাসকের বেলায় দাঁড়িয়ে এবং বিরোধীদের বেলায় বসেই শপথ পাঠ মহকুমা শাসকের এ কেমন রীতি, ছবি ভাইরাল হতেই নিন্দা, প্রশ্ন তুললেন খোদ বিধায়ক

রাজনৈতিক কোন্দল, বিতর্ক, সব বিষয়ে নিজেদের এগিয়ে রেখেছে এই শহর। সদ্য সমাপ্ত  কাঁথি পৌর নির্বাচনে নিয়ে ইতিমধ্যে কলকাতা হাই কোর্টে মামলা চলছে।  ভারতীয় জনতা পার্টি  এই ভোটে লুট, ছাপ্পা, রিগিং করার অভিযোগ করে মামলা করেছে। যা এখন বিচার…

 


রাজনৈতিক কোন্দল, বিতর্ক, সব বিষয়ে নিজেদের এগিয়ে রেখেছে এই শহর। সদ্য সমাপ্ত  কাঁথি পৌর নির্বাচনে নিয়ে ইতিমধ্যে কলকাতা হাই কোর্টে মামলা চলছে।  ভারতীয় জনতা পার্টি  এই ভোটে লুট, ছাপ্পা, রিগিং করার অভিযোগ করে মামলা করেছে। যা এখন বিচারাধীন তা আইন আইনের পথেই চলবে।

ঘাসফুল শিবিরের জেতা নিয়ে বিতর্ক রয়েছে আর সেই বিতর্ক নব সংযোজন হলো কাঁথির মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি।

 কাঁথির মহকুমা শাসকের বিরুদ্ধে বিজেপির অভিযোগ তিনি শাসক দলের শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে রীতি মেনেই

দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করান  গত ১৬ই মার্চ। অবশ্যই বিশেষ কারণে ওই দিনে উপস্থিত থাকতে পারেনি বিজেপির জয়ী প্রার্থীরা তিন প্রার্থী ১০ নম্বরের বিধায়ক অরূপ কুমার দাস, ১৭ নম্বরের তাপস দলাই, ও ১৮ নম্বরের  ওয়ার্ডের সুশীল দাস, পরে মহকুমা শাসকের  প্রদত্ত সময় দিন ২৯ মার্চ মহকুমা শাসক দপ্তরে উপস্থিত হয়ে তিন বিজেপি প্রার্থী শপথ বাক্য পাঠ করেন, আর এই খানেই বিতর্ক শুরু সামাজিক মাধ্যম গুলিতে ছড়িয়ে পড়া ছবি তে দেখা যাচ্ছে  গেরুয়া তিন প্রার্থী দাঁড়িয়ে শপথ বাক্য  পাঠ করছেন এবং মাননীয় মহকুমা শাসক মহাশয় বসেই সেই বাক্য পাঠ করাচ্ছেন। 


আর এতেই শুরু বিতর্ক দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস -প্রশ্ন তোলেন মাননীয় রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী,  সহ সাংবিধানিক প্রধানদের কাছে এই ভাবে বসে কি শপথ বাক্য পাঠ করানো  কি যায় ?


 এমনি  প্ৰশ্ন বিধায়ক সহ কাঁথির বিশিষ্ট মানুষজনদের দের। 


 "যদিও দক্ষিণ কাঁথির  বিধায়ক অরূপ কুমার দাস বলেন , রাজ্যের বিধানসভা হোক বা রাজ্য সভা, লোকসভা হোক বা মন্ত্রী সভা সকল জায়গায়তেই শপথ বাক্য দাঁড়িয়ে সৌজন্য বিনিময়ের মাধ্যমে হয়। কাঁথি পৌরসভায় শাসকদল থেকে নির্দল সকলকেই দাঁড়িয়ে  পড়ান, অথচ আমাদের বেলায় ঐ সৌজন্য দেখা যায়নি মহকুমা শাসকের কাছে তিনি বসেই পাঠ  করান শপথ এটা কেমন রীতি !"


 যদিও এই বিতর্কিত বিষয়ে কাঁথির মহকুমা শাসকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।

No comments