Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার পান বরজ থেকে, চাঞ্চল্য এলাকায়*তাম্রলিপ্ত পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে। মৃত ব্যক্তির নাম অনন্ত কান্ডার। বয়স ৫১ বছর।

নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল পান বরজ এর মধ্যে থেকে।সোমবার ঘটেছে তাম্রলিপ্ত পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে। মৃত ব্যক্তির নাম অনন্ত কান্ডার। বয়স ৫১ বছর।তমলুক থানার পুলিশ  খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায়। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের…

 




নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল পান বরজ এর মধ্যে থেকে।সোমবার ঘটেছে তাম্রলিপ্ত পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে। মৃত ব্যক্তির নাম অনন্ত কান্ডার। বয়স ৫১ বছর।তমলুক থানার পুলিশ  খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায়। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়,  রবিবার কাজে বেরিয়ে যায়। তার পর থেকে আর বাড়ি ফেরেনি। সোনবার সকালে বাড়ির কিছুটা দূরে পান বোরজের মধ্যে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় মানুষ। পুলিশকে খবর দেওয়া হলে তারা দেহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার খবর পেয়ে পরিবারের পাশে ছুটে যান তাম্রলিপ্ত পুরসভার কাউন্সিলর চঞ্চল খাঁড়া  সহ অন্যান্যরা।  ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।।

No comments