বামেদের ডাকা ৪৮ ঘন্টার প্রথম দিনের বন্ধে স্বাভাবিক রয়েছে জন জীবন। জেলার কোথাও এখনো বন্ধের প্রভাব সেভাবে চোখে পড়ল না। জেলার বেশ কিছু স্থানে আজকে বামেরা বন্ধের সমর্থনে মিছিল করে। যদিও সতর্ক প্রশাসন কড়া হাতে মোকাবিলা করে পরিস্থিতির।…
বামেদের ডাকা ৪৮ ঘন্টার প্রথম দিনের বন্ধে স্বাভাবিক রয়েছে জন জীবন। জেলার কোথাও এখনো বন্ধের প্রভাব সেভাবে চোখে পড়ল না। জেলার বেশ কিছু স্থানে আজকে বামেরা বন্ধের সমর্থনে মিছিল করে। যদিও সতর্ক প্রশাসন কড়া হাতে মোকাবিলা করে পরিস্থিতির। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পথে নেমেছে বামপন্থী সংগঠন গুলি, সোমবার সকালে পাঁশকুড়ার মেচোগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় সাধারণ ধর্মঘটের সমর্থনে পথ অবরোধ বামেদের।
অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে বচসা হয় বামফ্রন্টের সমর্থকদের সাথে মারধর করা হয়
আটচল্লিশ ঘন্টায় বামেদের ভারত বন্ধে সেভাবে কোন প্রভাব না পড়লেও শহরে বিভিন্ন অংশে বন্ধের সমর্থনে মিছিল করে বাম কর্মী সমর্থকদের । মোটের উপরে সপ্তাহের প্রথম দিনেই বামেদের ডাকা ৪৮ ঘন্টার প্রথম দিনে বাংলা বন্ধে জনমানসে সেভাবে সারা দেখা যায় নি। বাস, ট্রেন ও ফেরি পরিষেবা সচল রয়েছে।

No comments